Description
জীবন মানে আগুনপথে অনিশ্চিত যাত্রা। কল্পনা করতে পারেন, যে বয়সে সবাই স্ত্রী সন্তান, জমি, বাড়ি, ব্যাংক সঞ্চয়, বীমা, গাড়ি, ছেলেমেয়েদের পড়াশোনা, বড় বড় ডিগ্রি; এসব নিয়ে ভাবে সেই বয়সে তখন কেউ কেউ পুরো একটা জাতির মুক্তি নিয়ে ভাবছেন। আর সেই জাতি পরে তাঁদের ভুলে যায়। এই বইটা তারই রোনাজারি।
কবি নুরুল মোস্তফা কামাল জাফরী ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করলেও কবি চিরকাল কবিতা, গল্প, ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, অনুবাদ, শিশুতোষ রচনা, আবৃত্তি, সায়েন্স ফিকশন, জীবনীরচনা, ছড়া, গোয়েন্দা উপন্যাস, কিশোর কাহিনী, রহস্য উপন্যাস, সম্পাদনা, গবেষণা, পুস্তিকা রচনা, রম্য রচনা, পল্লীসাহিত্য, আবৃত্তি, নাট্য পরিচালনা, ম্যাটেরিয়াল এবং মডিউল ডেভেলপমেন্ট ইত্যাদি নিয়ে থাকতে চেয়েছেন। তাই উন্নয়নকর্মী ও প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবে জীবিকা নির্বাহ করলেও দিনশেষে তিনি সতত ফিরে আসেন ভালোবাসার জায়গাগুলোতে।
ভালোবাসেন রাজনীতি। ভালোবাসেন চট্টগ্রামী ভাষা। স্বপ্ন দেখেন চট্টগ্রামের স্বাধীনতা নিয়ে। জীবনের তাগিদে শিখতে হয়েছে রোহিঙ্গা, আরবি এবং ফ্রেঞ্চ ভাষাও।
তিনি ১৯৮৮ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের সুতাচোড়া গ্রামে (ঠাণ্ডার পাড়া) জন্মগ্রহণ করেন।
২০০৩ সালে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইন্সটিটিউট থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করার পর এইচএসসি পাস করেন চট্টগ্রাম কলেজ থেকে, মানবিক বিভাগে। বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর পাশ করার পর তিনি পড়াশোনা করেছেন শিক্ষা বিজ্ঞান, প্রকল্প ব্যবস্থাপনা, মনিটরিং এন্ড ইভালুয়েশন, অরগানাইজেশন ডেভেলপমেন্ট, লজিস্টিকস এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, রিস্ক এন্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, প্রকল্প ব্যবস্থাপনা প্রযুক্তি, ইসলামিক স্টাডিস; খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, ও শিখ ধর্মতত্ত্ব; এবং জেন্ডার স্টাডিজ ইত্যাদি বিষয়ে।
তিনি পেশাগত শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান Project Management University-এর প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী এবং আন্তর্জাতিক বহুভাষী চ্যানেল TOT World’এর সম্পাদক।
তিনি বর্তমানে নেপালের লুম্বিনি বুদ্ধিস্ট বিশ্ববিদ্যালয়ে “পণ্ডিতবিহার বিশ্ববিদ্যালয়” বিষয়ে পিএইচডি করছেন।