You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
রাস্তার ধারে কাঁদতে থাকা ছোট্ট ছেলে সৌরভের সাথে দেখা হয় তিন গোয়েন্দা রুদ্র, সাগ্নিক এবং চন্দ্রিকার। সৌরভ জানায়, তার দিদি কুমুদিনী প্রতাপপুর গ্রামের এক প্রাচীন রাজবাড়িতে কাজ করত এবং কয়েকদিন ধরে সে নিখোঁজ। এই অন্তর্ধনের তদন্তে নেমে তিন গোয়েন্দা পৌঁছায় এক রহস্যময় অন্দরমহলে।
জমিদার উজ্জ্বল বাবু, তাঁর স্ত্রী মালতী দেবী, আর রাজবাড়ির অন্যান্য কর্মচারীদের কথায় ও আচরণে লুকিয়ে আছে এক অদ্ভুত নীরবতা ও চাপা ভয়। প্রাসাদের নিচে থাকা এক বন্ধ লোহার দরজা, মেঝের রক্তের দাগ, আর হারিয়ে যাওয়া এক তরুণীর সন্ধানে নেমে রুদ্ররা কি পারবে সত্যিকে আলোয় আনতে? পড়ুন টানটান উত্তেজনায় ভরপুর এক জমজমাট গোয়েন্দা কাহিনী— "রাজবাড়ির রহস্য"।
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book রাজবাড়ির রহস্য.