You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
‘দর্শনপ্রভা: ভারতীয় ও পাশ্চাত্য নীতিবিদ্যা—প্রথম ভাগ’ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের NEP/CCFUP পাঠ্যক্রমের তৃতীয় সেমেস্টারের দর্শন মেজর কোর্স (PHIL3012) অনুসারে রচিত বাংলা পাঠ্যপুস্তক।
মানুষের আচরণকে নৈতিকভাবে বিচার করার ভিত্তি কী? কর্তব্য, সত্যনিষ্ঠা, প্রেরণা ও অভিপ্রায়ের সঙ্গে নৈতিকতার সম্পর্ক কোথায়? ব্যক্তি কীভাবে নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে? এসব মৌলিক প্রশ্নের আলোকে গ্রন্থটিতে ভারতীয় ও পাশ্চাত্য নীতিবিদ্যার গুরুত্বপূর্ণ ধারণা ও তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে।
দশটি অধ্যায়ে বৈদিক ঋত ও সত্য, যজ্ঞ ও ঋণ, পুরুষার্থতত্ত্ব, শ্রীমদ্ভগবদ্গীতার নিষ্কামকর্মতত্ত্ব ও স্থিতপ্রজ্ঞের আদর্শ আলোচনা করা হয়েছে। পাশাপাশি পাশ্চাত্য নীতিবিদ্যার প্রকৃতি ও পরিসর, নৈতিক ও 'ন-নৈতিক' অর্থাৎ নীতিবহির্ভূত কর্ম, নৈতিক বিচারে প্রেরণা ও অভিপ্রায়, নৈতিকতার স্বীকার্য এবং নৈতিক বিকাশ বিশ্লেষণ করা হয়েছে। 
সহজবোধ্য অথচ ধারণাগতভাবে যথাযথ বাংলা ভাষায় প্রাসঙ্গিক উদাহরণ, যুক্তি ও দার্শনিক ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে স্বশিক্ষা ও পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে নির্বাচিত ২, ৫ ও ১০ নম্বরের প্রশ্নোত্তর সংযোজিত রয়েছে।
গ্রন্থটি শিক্ষার্থীদের পাঠ্যবিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন, স্বাধীন অধ্যয়ন এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করার উদ্দেশ্যে রচিত।
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book Darshan Prabha: Indian and Western Ethics–I.