You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
**দর্শনপ্রভা: কঠোপনিষদ** বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমেস্টারের দর্শন মেজর (PHIL5013) পাঠ্যসূচি অনুসারে রচিত একটি পাঠ্যবই।
নচিকেতা ও যমের সংলাপকে কেন্দ্র করে কঠোপনিষদে জীবন, মৃত্যু, আত্মা, জ্ঞান ও মুক্তির যেসব গভীর দার্শনিক প্রশ্ন উত্থাপিত হয়েছে, সেগুলি এই গ্রন্থে সহজ ও প্রাঞ্জল বাংলায় ব্যাখ্যা করা হয়েছে। শ্রেয় ও প্রেয়ের পার্থক্য, বিদ্যা ও অবিদ্যা, আত্মার অবিনাশিতা, রথরূপক এবং আত্মোপলব্ধির পথ বিশেষ গুরুত্ব পেয়েছে।
গ্রন্থে প্রথম অধ্যায়ের তিনটি বল্লীর ৭১টি মন্ত্র বাংলা লিপিতে উপস্থাপিত হয়েছে। প্রতিটি মন্ত্রের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় শব্দার্থ, বঙ্গানুবাদ এবং প্রসঙ্গভিত্তিক দার্শনিক আলোচনা। শঙ্করাচার্যের ভাষ্যের গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলিও শিক্ষার্থীদের উপযোগী করে তুলে ধরা হয়েছে।
পরীক্ষার প্রস্তুতির জন্য রয়েছে ২, ৫ ও ১০ নম্বরের ১৬৩টি মডেল প্রশ্নোত্তর এবং আটটি অধ্যায়ের ৮৬টি স্বশিক্ষার প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর। নিয়মিত পাঠ, বিষয়ের গভীর উপলব্ধি ও স্বনির্ভর পরীক্ষার প্রস্তুতির কথা বিবেচনা করে বইটি সাজানো হয়েছে।
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book Darshan Prabha: Kathopanishad — Original Text, Bengali Translation and Philosophical Commentary.