You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
দর্শনপ্রভা: দর্শন — প্রথম সেমেস্টার (মেজর ও SEC) বর্ধমান বিশ্ববিদ্যালয়ের CCFUP/NEP পাঠ্যক্রম অনুসারে দর্শনের প্রথম সেমেস্টারের শিক্ষার্থীদের জন্য রচিত।
গ্রন্থটিতে Major কোর্স (PHIL1011) এবং Philosophy of Human Rights SEC কোর্স (PHIL1051)-এর পাঠ্যবিষয় ২৩টি অধ্যায়ে আলোচনা করা হয়েছে।
মেজর অংশে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য, বৈদিক ও উপনিষদীয় চিন্তা, চার্বাক, জৈন ও বৌদ্ধ দর্শনের পাশাপাশি প্রাক্-সক্রেটীয় দর্শন, প্লেটো ও অ্যারিস্টটলের গুরুত্বপূর্ণ তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে।
SEC অংশে মানবাধিকারের ধারণা, ঐতিহাসিক বিকাশ, স্বাভাবিক অধিকারতত্ত্ব, আধুনিক অধিকারচিন্তা এবং ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার ও কর্তব্য আলোচনা করা হয়েছে।
প্রতিটি অধ্যায়ে সহজ বাংলায় মূল পাঠের ব্যাখ্যা, যুক্তি ও প্রাসঙ্গিক উদাহরণের সঙ্গে রয়েছে পরীক্ষার প্রস্তুতির উপযোগী নির্বাচিত ২, ৫ ও ১০ নম্বরের প্রশ্নোত্তর। শিক্ষার্থীরা যাতে বিষয়গুলি বুঝে পড়তে এবং পরীক্ষায় সুসংগঠিত উত্তর লিখতে পারেন, সেই লক্ষ্যেই বইটি প্রস্তুত করা হয়েছে।
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book Darshan Prabha: Philosophy — Semester I (Major & SEC).