You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
‘দর্শনপ্রভা: দর্শন — পঞ্চম সেমেস্টার (মেজর)’ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের পঞ্চম সেমেস্টারের পাঠ্যসূচি অনুসরণে রচিত একটি বাংলা শিক্ষাসহায়ক গ্রন্থ। এতে মনোবিদ্যা (PHIL5011), পাশ্চাত্য যুক্তিবিদ্যা: আরোহী (PHIL5012) এবং কঠোপনিষদ (PHIL5013) পত্রের বিষয়বস্তু একত্রে উপস্থাপিত হয়েছে।
গ্রন্থের প্রথম অংশে মনোবিজ্ঞানের প্রকৃতি ও পদ্ধতি, প্রত্যক্ষণ, মনোযোগ, শিক্ষণ, স্মৃতি, বুদ্ধি, চেতনা এবং মনোদর্শনের বিভিন্ন তত্ত্ব আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অংশে আরোহী যুক্তি, সাদৃশ্যযুক্তি, কার্যকারণ সম্পর্ক, মিলের পদ্ধতি, বৈজ্ঞানিক ব্যাখ্যা ও সম্ভাবনা-কলনের আলোচনা এবং সমাধান রয়েছে। তৃতীয় অংশে কঠোপনিষদের নির্ধারিত ৭১টি মন্ত্রের পাঠ, অর্থ ও দার্শনিক ব্যাখ্যা সংযোজিত হয়েছে।
সহজ ও প্রাঞ্জল বাংলা ভাষা, প্রাসঙ্গিক উদাহরণ এবং ২, ৫ ও ১০ নম্বরের পরীক্ষোপযোগী প্রশ্নোত্তরের মাধ্যমে বিষয়গুলি শিক্ষার্থীদের কাছে স্পষ্ট করে তোলার চেষ্টা করা হয়েছে। পাঠ্যবিষয়ের যথাযথ অনুধাবন, স্বাধীন চিন্তার বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করাই এই গ্রন্থের প্রধান উদ্দেশ্য।
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book Darshan Prabha: Philosophy — Semester V (Major).