You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
‘দর্শনপ্রভা: মনোবিদ্যা’ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের NEP/CCFUP পাঠ্যক্রমের পঞ্চম সেমেস্টারের দর্শন মেজর কোর্স (PHIL5011) অনুসারে রচিত একটি বাংলা পাঠ্যপুস্তক।
মানুষ কীভাবে চিন্তা করে, শেখে ও মনে রাখে? একই ঘটনা ভিন্ন মানুষের কাছে ভিন্নভাবে প্রতিভাত হয় কেন? মনোযোগ, বুদ্ধি, চেতনা ও স্বপ্নের সঙ্গে আমাদের মানসিক জীবনের সম্পর্ক কী? এসব প্রশ্নের আলোকে গ্রন্থটিতে মনোবিদ্যার মৌলিক ধারণা, গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং গবেষণাপদ্ধতি সহজ ও বিশ্লেষণধর্মী ভাষায় আলোচনা করা হয়েছে।
বারোটি অধ্যায়ে মনোবিজ্ঞানের প্রকৃতি ও পদ্ধতি থেকে শুরু করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রত্যক্ষণ, মনোযোগ, শিক্ষণ, স্মৃতি, বুদ্ধি, চেতনা এবং ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি মন ও দেহের সম্পর্ক, দ্বৈতবাদ, অভিন্নতাতত্ত্ব, সর্বচেতনাবাদ, উপঘটনাবাদ ও উদ্ভববাদ সম্পর্কে দার্শনিক আলোচনা রয়েছে।
শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে প্রয়োজনীয় বাংলা পরিভাষার সঙ্গে প্রচলিত ইংরেজি শব্দ, দৈনন্দিন জীবনের উদাহরণ এবং বিভিন্ন তত্ত্বের তুলনামূলক ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। মূল আলোচনার পাশাপাশি নির্বাচিত ২, ৫ ও ১০ নম্বরের প্রশ্নোত্তর রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা পাঠ্যবিষয় বুঝে নিজের ভাষায় পরীক্ষার উত্তর প্রস্তুত করতে পারেন।
গ্রন্থটি পাঠ্যক্রমভিত্তিক অধ্যয়ন, স্বশিক্ষা, মনোবিদ্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book Darshan Prabha: Psychology — Semester V (Major).