You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

কান পাতলেই খুন (eBook)

রহস্য গল্প সংকলন
Type: e-book
Genre: Literature & Fiction, Mystery & Crime
Language: Bengali
Price: ₹99
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF, EPUB

Description

এক পিয়ানো টিউনার, এক ক্রাইম রিপোর্টার আর এক ঠোঁটকাটা ঠাকুমার ন’টি রহস্য, যেখানে গোয়েন্দা চোখে নয়, কানে দেখে।

শ্যামবাজারের এক পুরোনো বাড়ির চিলেকোঠায় থাকে ঋতম সান্যাল। পেশায় পিয়ানো টিউনার, দরকারে ঘড়ির ঘণ্টা আর হারমোনিয়ামও সারায়। ছেঁড়া তার, ফাটা ঘণ্টা, ট্রামের ঘণ্টির ছন্দ, কারও গলার একটুখানি বেসুর, ওর কাছে সবাই সাক্ষী।

সঙ্গে সান্ধ্য দৈনিকের ক্রাইম রিপোর্টার তিতলি বসু, লাল খাতায় পাড়ার সব হিসেব টুকে রাখা ঠাকুমা বিন্দুবাসিনী, আর পান মুখে লালবাজারের ইনস্পেক্টর হারাধন পাত্র।

ন’টি রহস্য, কখনও চিঠির পর চিঠি, কখনও খুনির জবানবন্দি, কখনও মাঝরাতের রেডিওর সম্প্রচার। আর সব গল্পের তলায় চাপা পড়ে আছে একটা পুরোনো খুন, যার উত্তর মেলে শেষ গল্পে।

কলকাতার গলি, হাসি আর টানটান রহস্যের এক সংকলন। প্রতিটি সূত্র পাঠকের সামনেই রাখা আছে। কান পাতুন।

About the Author

অনাবিল সেনগুপ্ত পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। লেখেন বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই। রহস্য, প্রেম, কল্পবিজ্ঞান থেকে হাতে কলমে কাজের বই, নানা বিষয়ের লেখায় তাঁর আগ্রহ। তাঁর লেখার কেন্দ্রে থাকে মানুষ কীভাবে ভাবে, সম্পর্ক গড়ে এবং সিদ্ধান্ত নেয়। তাঁর শিকড় বর্ধমানে।

ওয়েবসাইট: anabilsengupta.com

Book Details

Publisher: অনাবিল সেনগুপ্ত
Number of Pages: 197
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

কান পাতলেই খুন

কান পাতলেই খুন

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book কান পাতলেই খুন.

Other Books in Literature & Fiction, Mystery & Crime

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.