You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

হ্যান্টেড কাহিনী-১ (eBook)

Type: e-book
Genre: Horror
Language: Bengali
Price: ₹45
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

বিশ্বাস অবিশ্বাস কি শুধু মনের ব্যাপার ? অনেকে তাই মনে করেন বটে। এমনটাও দেখা যায়, কেউ কেউ বিশ্বাস করেন কিন্তু প্রকাশ করে সবার সমক্ষে নিজেকে দুর্বল করতে চান না। আরও একটা দিক আছে--অবিশ্বাস্য কিছু মনের মধ্যে ঢুকে গেলে আমাদের সহজ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে। আমরা সবাই চাই জীবনের একটা সুষ্ঠু ধারাবহতা। চাইলেই সব কিছু পাওয়া যায় না, অন্যদিকে আবার কিছু কিছু অস্তিত্ব আছে যা কার্যকারণহীন জীবনকে আচমকা নাড়া দিয়ে যায়। লৌকিকতার মাঝে অলৌকিকতা ঢুকে যায়। আমরা হতবাক হই, বিস্মিত ও ভীত হয়ে পড়ি। সে সব অবুঝ অস্তিত্বগুলি নিয়ে লক্ষ লক্ষ প্রশ্ন ও তার উত্তর খুঁজে ফিরি। ভূত, ভৌতিক, রহস্য, অলৌকিকতা যাই উচ্চারণ করি না কেন আখির তা বিশ্বাস-অবিশ্বাসের বিচার ভাবনার পর্যায়ে এসে ঠেকতেই পারে। এ প্রসঙ্গ নিয়ে আমি কিন্তু কোন রকম তর্ক-বিতর্কে যেতে চাই না। আমি কিছু নির্বাচিত হ্যান্টেড ঘটনাকে নতুন ভাবে নিজের মত করে সাজিয়ে, সে সঙ্গে কিছু নিজের অভিজ্ঞতার গল্প, বন্ধু মহলে শোনা কিছু কাহিনী, পাঠকের কাছে তুলে ধরতে চাই। এ সব ঘটনাগুলির স্থান কাল পাত্রর বেশীর ভাগই আগে ভাগেই চিহ্নিত হয়ে আছে। মিডিয়ার মাধ্যমে সে সব হ্যান্টেড কাহিনীগুলি আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তবে সে সব কাহিনীর বেশীর ভাগ হিন্দি কিংবা ইংরেজীতে প্রকাশিত। নিবেদন ইতি – তাপসকিরণ রায়।

About the Author

জীবনী : নাম : তাপসকিরণ রায়। পিতার নাম : স্বর্গীয় শৈলেশ চন্দ্র রায়। মাতাঃ শ্রীমতী বেলা রায়। জন্মস্থান -- বাংলা দেশ।

স্বর্গীয় সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রকাশনায় কৃত্তিবাস প্রকাশনী থেকে লেখকের প্রকাশিত কাব্যগ্রন্থ : চৈত্রের খরায় নগ্ন বাঁশির আলাপ। উদার আকাশ প্রকাশনী থেকে প্রকাশিত লেখকের দ্বিতীয় কাব্যগ্রন্থঃ তবু বগলে তোমার বুনো ঘ্রাণ। শিশু বিতান প্রকাশনী থেকে দুটি শিশু ও কিশোর গল্প গ্রন্থঃ (১) গোপাল ও অন্য গোপালেরা (২) রাতের ভূত ও ভূতুড়ে গল্প, প্রকাশিত হয়েছে। নান্দনিক থেকে প্রকাশিত লেখকের গল্প সঙ্কলন, গুলাবী তার নাম। এ ছাড়া বেশ কিছু সংকলন গ্রন্থে লেখকের কবিতা ও গল্প প্রকাশিত হয়েছে।
শিশু ও কিশোর গল্প গ্রন্থঃ (১) গোপাল ও অন্য গোপালেরা (২) রাতের ভূত ও ভূতুড়ে গল্প, প্রকাশিত হয়েছে। নান্দনিক থেকে প্রকাশিত লেখকের গল্প সঙ্কলন, গুলাবী তার নাম। এ ছাড়া বেশ কিছু সংকলন গ্রন্থে লেখকের কবিতা ও গল্প প্রকাশিত হয়েছে।
প্রসিদ্ধ লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও বিমল মিত্রের সঙ্গে লেখকের পত্রালাপ ছিল। বিমল মিত্রের সম্পাদিত পত্রিকায় লেখকের লেখা অনেকবার প্রকাশিক হয়েছে।
প্রসাদ, সারাক্ষণ, পথের আলাপ, লং জার্নি, দৌড়, কালি কলম ও ইজেল, রেওয়া, কর্কট ক্রান্তি, দিগন্ত, বৈঠকী আড্ডা, নিরুক্ত, কবিতার সাত কাহন, অঙ্কুর, আত্মদ্রোহ, বেদুইন ইত্যাদি বেশ কিছু পত্রপত্রিকায় লেখকের গল্প, কবিতা ছাপা হয়েছে। এ ছাড়া ঐহিক, কালিমাটি, কৌরব, আদরের নৌকা, সৃষ্টি, পরবাস ইত্যাদি আরো কিছু অন লাইন পত্রিকাতে তিনি লেখেন। শিশু-কিশোরদের পথের দাবী, পথের সুজন, কিচিরমিচির, ছেলেবেলা, জয়ঢাক, ম্যাজিক ল্যাম্প, ইচ্ছামতি, কচিকাঁচা, আগডুম বাগডুম ইত্যাদি পত্রিকায় লেখকের উপন্যাস, গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে।
পত্রিকা গ্রূপের দোয়েল পত্রিকা, কিচিরমিচির, পালক, সেতু অন্যপথে, মানভূম সংবাদ, আনন্দ কানন, আজ আগামী ইত্যাদি পত্রিকায় লেখকের শিশুকিশোর উপন্যাস প্রকাশিত হয়েছেl
লেখকের সম্পাদনায় নিয়মিত প্রকাশিত হচ্ছে তার অনলাইন পিডিএফ ও ই-পত্রিকা স্বরধ্বনি ও বর্ণালোক।
লেখক বর্তমানে চরৈবেতি পত্রিকার সম্পাদক।

Book Details

Publisher: তাপসকিরণ রায়
Number of Pages: 34
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

হ্যান্টেড কাহিনী-১

হ্যান্টেড কাহিনী-১

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book হ্যান্টেড কাহিনী-১.

Other Books in Horror

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.