You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

বিজ্ঞানরহস্য (eBook)

বৈজ্ঞানিক প্রবন্ধসংগ্রহ
Type: e-book
Genre: History, Science & Technology
Language: Bengali
Price: ₹109
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

এই বইয়ের বৈজ্ঞানিক তথ্য গুলো সেই সময়ের পরিপ্রেক্ষিতে অত্যাধুনিক হলেও এখনকার হিসেবে সেগুলোর অনেক কিছুই হয়ত অচল। কিন্তু তাও এই রচনার মূল্য অন্য জায়গায়। বিজ্ঞান প্রচারের ইতিহাস হিসেবে এই বইটা ক্লাসিক হিসেবে বিবেচিত হওয়া উচিত। আর আগ্রহীদের কাছে বিজ্ঞানের তত্ত্বগুলোর বিবর্তন কিভাবে হয়েছে সেটা জানার কৌতুহল, সামান্য হলেও এই বইটা থেকে মিটতে পারে।
আমরা এখানে বইয়ের মূল ভাষা অপরিবর্তিত রেখেছি, তার কারণে হয়ত বিষয়বস্তু বুঝতে একটু অসুবিধে হতে পারে। কিন্তু অন্তত তাতে বঙ্কিমচন্দ্রের লেখা পড়ার আসল মজাটা নষ্ট হবে না।
আমরা আরও চেষ্টা করেছি, যেখানে যত বিজ্ঞানীদের নাম আছে তাঁদের ইংরিজি নামের বানান খুঁজে দেওয়ার যাতে কৌতুহলী পাঠকরা সেই সব বিজ্ঞানীদের নিজেরাই খুঁজে তাঁদের সম্পর্কে পড়ে দেখতে পারেন। তাও কিছু কিছু নাম তার আসল ভাষা থেকে পরিবর্তন করার কারণে এতটাই বিকৃত হয়ে গেছে যে সেটা খুঁজে পাই নি। তার জন্য মাপ চেয়ে নিচ্ছি। যদি এই বই সম্পর্কে কারো কোনও মন্তব্য, পরামার্শ বা অসুবিধা থাকে, অবশ্যি আমাদের জানাবেন।

About the Author

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, বাংলার প্রথম সার্থক ঔপন্যাসিক বলা হয়, ১৮৬৫ খৃষ্টাব্দে তার লেখা ‘দূর্গেশনন্দিনী’-র জন্য। এর আগে বাংলা ভাষায় অনেক উপন্যাস লেখা হলেও, সেগুলোতে ঠিক ‘গল্প’ ছিলনা। বঙ্কিমচন্দ্রের এই উপন্যাস, পরবর্তিকালে যত উপন্যাস লেখা হয় তার ভিত্তি তৈরী করে।
বঙ্কিম চন্দ্রের লেখার আরেকটা দিক ছিল, প্রবন্ধ রচনা। যেখানে তিনি তৎকালীন সমাজ, রাজনীতি, অর্থনীতি এমনকি বিজ্ঞান নিয়েও আলোচনা করেছিলেন। বাংলায় এখন সেই অর্থে পপুলার সায়েন্স বই কম-ই লেখা হয়; বা হয়ত হয় কিন্তু সেটা নিলে আলোচনা কম হয়। কিন্তু আজ থেকে দেড়’শ বছর আগেও। বাঙ্গালীকে বাংলা ভাষায় বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার জন্য বঙ্কিমচন্দ্রের ন’টা প্রবন্ধ নিয়ে ‘বিজ্ঞানরহস্য’ নামে একটা বই প্রকাশিত হয়।

Book Details

Publisher: Soondu
Number of Pages: 102
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

বিজ্ঞানরহস্য

বিজ্ঞানরহস্য

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book বিজ্ঞানরহস্য.

Other Books in History, Science & Technology

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.