You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

কাচের দেয়াল (eBook)

Type: e-book
Genre: Romance
Language: Bengali
Price: ₹19
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

কাচের দেয়াল: একটি অসমাপ্ত ভালোবাসার গল্প সব ভালোবাসার গল্পে হিরো থাকা যায় না; কিছু গল্পে প্রিয় মানুষের হাসিমুখটা বাঁচিয়ে রাখার জন্য নিজেকেই বাস্তবতার নিষ্ঠুর "ভিলেন" সাজাতে হয়।'কাচের দেয়াল' কোনো কাল্পনিক উপন্যাসের চেনা ধারাবাহিকতা নয়, এটি হলো একলা ঘরে তীব্র মানসিক চিন্তা, একাকীত্ব আর এক বুক গোপন দীর্ঘশ্বাসকে সঙ্গী করে বেঁচে থাকা এক মানুষের লাইভ ডায়েরি। বাস্তবতার নির্মম পরিহাসে যখন মধ্যবিত্ত জীবনের কেরিয়ার আর ভালোবাসার মাঝে এক অদৃশ্য কাচের দেয়াল তৈরি হয়—তখন মানুষটা নিজে হারিয়ে যায়, কিন্তু তাঁর জমানো অনুভূতিগুলো এই ডায়েরির বোবা পাতায় এক পরম সত্য হয়ে জমা হতে থাকে।হাসপাতালের নিরেট সাদা দেওয়ালের মাঝে, যান্ত্রিক নিঃশ্বাসের কাউন্টডাউনের মুখোমুখি দাঁড়িয়েও এই ডায়েরির লেখক তাঁর শেষ মুহূর্ত পর্যন্ত শুধু একজনের কথাই ভেবেছেন, একজনের কথাই লিখেছেন। এই বইয়ের পৃষ্ঠাগুলোতে ছড়িয়ে আছে গভীর এক নিঃস্বার্থ ত্যাগ, মায়াবী কল্পনার জগত, এবং ভালোবাসার মানুষের কাছে অহংকার বা ইগো বিসর্জন দেওয়ার এক পরম জীবনমুখী উপদেশ।আপনি কি প্রস্তুত এক নিঃস্বার্থ ভালোবাসার মুখোমুখি হতে? জীবনের শেষ লাইনে দাঁড়িয়ে যখন লেখক বলেন—"পরের জন্ম বলে যদি কিছু থাকে তো আবার দেখা হবে প্রিয় ।

About the Author

মোঃ মইনুদ্দিন বৈদ্য মূলত আবেগ এবং জীবনবোধের গল্পকার। দ্বাদশ শ্রেণীর প্রাতিষ্ঠানিক পাঠ চুকিয়ে তিনি নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছেন সাহিত্য চর্চায়। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, মানসিক একাকীত্ব এবং নিঃস্বার্থ ভালোবাসার গল্পগুলোকে উপন্যাসের পাতায় জীবন্ত করে তোলাই তার লেখার মূল বৈশিষ্ট্য। 'কাচের দেয়াল' তার এমনই এক অনন্য সৃষ্টি।

Book Details

Publisher: Everything Learn
Number of Pages: 123
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

কাচের দেয়াল

কাচের দেয়াল

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book কাচের দেয়াল.

Other Books in Romance

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.