You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
এটা আমার চতুর্থ ই-বুক। অভিজিতের সৌজন্যে প্রকাশিত হচ্ছে। এর আগে ও আমার “কবি ও বাল্মিকী” নামে একটি কবিতার বই মুদ্রিত আকারে প্রকাশিত করেছিল। ৪১ বছর ধরে লিখছি। পড়াশোনা আর লেখালেখি আমার কাজকর্ম। অন্যান্য কবিরা পড়াশোনা না করে লেখে বলে তাদের লেখা এত বাজে হয়। হাজার বললেও তারা পড়াশোনা করবে না। ভালো লেখার চেষ্টা না করলে, লিখে কি হবে? এই বইতে বধ্যভূমি কবিতাটা ২৭ হাজার জন পাঠক পাঠিকা পড়েছেন ফেসবুকেতে। ফেসবুক গ্রুপগুলো বাংলা কবিতাকে শেষ করে দিচ্ছে। এটা খুব আশংকার ও ভয়ের। ফেসবুক কর্ণধাররা এখন সিনেমা করছে এবং সিনেমা উৎসবও করছে । বাংলা সাহিত্য নিয়ে ছিনিমিনি খেলছে। এর বিরুদ্ধে গর্জে উঠি বলে তারা আমাকে ব্যান করেছে। কালো দিকটা মানুষের কাছে তুলে ধরি বলে ফেসবুক কর্ণধারদের বড় রাগ আমার ওপর। তাতে আমার বয়েই গেল। আমি কবিতার হোলটাইমার। কবিতার লেখার কাজ আজীবন করে যাব। সবাইকে ধন্যবাদ
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book Badhyabhumite.