You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
সুধী পাঠকবৃন্দ,
রবীন্দ্রনাথ এক চেতনা ,উদ্দীপনা ও আপামর বাঙালির প্রাণের পুরুষ। আমাদের শয়নে, স্বপনে জাগরনে রবীন্দ্রনাথ। তাঁর সৃষ্টি আমাদের সারা জীবনের পাথেয়। সুখ- দুঃখ, আনন্দ-বেদনা, বিরহ সব আবেগময় মুহূর্তকে যিনি রূপদান করেছেন তাঁর সৃষ্টির মাধ্যমে, তিনিই আমাদের প্রাণের পুরুষ রবীন্দ্রনাথ।
তাঁর ১৬৫ তম জন্মবার্ষিকীতে সারা ভারতবর্ষ ব্যাপী ১১ টি রাজ্যের সহস্রাধিক শিল্পী "শত কন্ঠে সহস্রকন্ঠ" এই নামাঙ্কিত "চিরনূতন" অনুষ্ঠানটি নিজ নিজ রাজ্যের শিল্পী বৃন্দের সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে। রবীন্দ্র গানের ভেলায় চড়ে রবীন্দ্র বন্দনায় তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করতে চলেছি আমরা সকলে।
আমরা চেন্নাইবাসী এই ১১ টি রাজ্যের মধ্যে তামিলনাড়ুর প্রতিনিধিত্ব করছি। "সুর ও লহরী "র প্রযোজনায় ও শ্রীমতি অরুন্ধতী দেবের পরিকল্পনায় আগামী দশ ই মে, ২০২৬ , সন্ধ্যা ৬:৩০ মিনিটে সত্যবামা ইউনিভার্সিটি অডিটরিয়ামে এই সুরসন্ধ্যার আয়োজন করা হয়েছে।
আমরা ২০২৪ সালে "সংগীত ভারতী মুক্তধারা"র প্রযোজনায় ও শ্রীমতি অরুন্ধতী দেবের পরিকল্পনায় "সুর ও লহরী" চেন্নাইয়ের ব্যবস্থাপনায় শত কন্ঠে সমবেত রবীন্দ্র গান অনুষ্ঠানটির শুভারম্ভ করি যার নাম ছিল "উন্মেষ"। এই অনুষ্ঠানটির বিশেষ তাৎপর্য ছিল একই দিনে একই সময়ে একই মিউজিক ট্রাকের মাধ্যমে কুড়িটি গান সমবেত কন্ঠে পরিবেশন করা, যাকে বলে গঙ্গা জলে গঙ্গা পূজা।
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করে বাঙালির আত্মপরিচয়কে চিরকাল সমৃদ্ধ করেছেন ।
আমরা জানি দক্ষিণ ভারতীয় সংগীতের প্রভাব তাঁর সৃষ্টিকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। রবীন্দ্র চিন্তাভাবনায় আমরা পরবর্তী প্রজন্মকে উৎসাহিত, উদ্দীপিত করার লক্ষ্যে এই বৃহৎ কর্মকাণ্ডের আয়োজন করেছি।
আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা একান্ত কাম্য। আপনারা এক শৈল্পিক, নান্দনিক ও ঐতিহাসিক সংগীত সন্ধ্যার সাক্ষী থাকুন ।অনুষ্ঠানটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book CHIRONUTAN.