You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

BNPr Gothontontrey Bijatio Shobdo (eBook)

Type: e-book
Genre: Politics & Society
Language: Bengali
Price: ₹150
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে সরকার গঠন করে। এই সরকার হচ্ছে জুলাই মহাবিপ্লব পরবর্তী একটি সরকার। বাংলাদেশের ইতিহাসে জুলাই মহাবিপ্লব হচ্ছে একটি আধিপত্যবাদবিরোধী, ফ্যাসিবাদবিরোধী, গণহত্যাবিরোধী একটি গণবিপ্লব। এই বিপ্লবের কিছু সুর আছে যা খুব বিশেষভাবে রচিত হয়েছে বিপ্লবীদের মুখে মুখে, লেখায়, গ্রাফিতিতে, স্লোগানে; যার মধ্যে “ইনকিলাব জিন্দাবাদ” একটি উল্লেখযোগ্য। আরও কিছু স্লোগান হল; “আমি কে, তুমি কে; রাজাকার, রাজাকার/কে বলেছে, কে বলেছে; স্বৈরাচার, স্বৈরাচার”, “দিল্লী না ঢাকা, ঢাকা-ঢাকা; পিণ্ডি না ঢাকা, ঢাকা-ঢাকা”, “গোলামী না আজাদী, আজাদী-আজাদী”; প্রভৃতি। বিএনপি সরকারের একজন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু “ইনকিলাব জিন্দাবাদ” শব্দদ্বয়কে বিজাতীয় বলে উল্লখ করেন। এরপর সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় ওঠে।

তখন আমি বিএনপি’র দলীয় গঠনতন্ত্রে বিজাতীয় শব্দ অনুসন্ধান করার পরিকল্পনা করি। যার ফলশ্রুতি হল এই ছোট প্রয়াস।

About the Author

কবি নুরুল মোস্তফা কামাল জাফরী ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করলেও কবি চিরকাল কবিতা, গল্প, ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, অনুবাদ, শিশুতোষ রচনা, আবৃত্তি, সায়েন্স ফিকশন, জীবনীরচনা, ছড়া, গোয়েন্দা উপন্যাস, কিশোর কাহিনী, রহস্য উপন্যাস, সম্পাদনা, গবেষণা, পুস্তিকা রচনা, রম্য রচনা, পল্লীসাহিত্য, আবৃত্তি, নাট্য পরিচালনা, ম্যাটেরিয়াল এবং মডিউল ডেভেলপমেন্ট ইত্যাদি নিয়ে থাকতে চেয়েছেন। তাই উন্নয়নকর্মী ও প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবে জীবিকা নির্বাহ করলেও দিনশেষে তিনি সতত ফিরে আসেন ভালোবাসার জায়গাগুলোতে।
ভালোবাসেন রাজনীতি। ভালোবাসেন চট্টগ্রামী ভাষা। স্বপ্ন দেখেন চট্টগ্রামের স্বাধীনতা নিয়ে। জীবনের তাগিদে শিখতে হয়েছে রোহিঙ্গা, আরবি এবং ফ্রেঞ্চ ভাষাও।
তিনি ১৯৮৮ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের সুতাচোড়া গ্রামে (ঠাণ্ডার পাড়া) জন্মগ্রহণ করেন।
২০০৩ সালে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইন্সটিটিউট থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করার পর এইচএসসি পাস করেন চট্টগ্রাম কলেজ থেকে, মানবিক বিভাগে। বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর পাশ করার পর তিনি পড়াশোনা করেছেন শিক্ষা বিজ্ঞান, প্রকল্প ব্যবস্থাপনা, মনিটরিং এন্ড ইভালুয়েশন, অরগানাইজেশন ডেভেলপমেন্ট, লজিস্টিকস এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, রিস্ক এন্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, প্রকল্প ব্যবস্থাপনা প্রযুক্তি, ইসলামিক স্টাডিস; খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, ও শিখ ধর্মতত্ত্ব; এবং জেন্ডার স্টাডিজ ইত্যাদি বিষয়ে।
তিনি আন্তর্জাতিক বহুভাষী চ্যানেল TOT’এর সম্পাদক।
তিনি বর্তমানে ফ্রান্সের ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে “প্রকল্প ব্যবস্থাপনা” বিষয়ে পিএইচডি করছেন।

Book Details

Publisher: Nurul Mostafa Kamal Zafari
Number of Pages: 31
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

BNPr Gothontontrey Bijatio Shobdo

BNPr Gothontontrey Bijatio Shobdo

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book BNPr Gothontontrey Bijatio Shobdo.

Other Books in Politics & Society

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.