You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

CHHAIYER PASHE AFSOS (eBook)

ছাইয়ের পাশে আফসোস
Type: e-book
Genre: Poetry
Language: Bengali
Price: ₹20
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

শান্তনু ঘোষ এর জন্ম ১৮ই জুন, ১৯৭৩। হুগলি, পশ্চিমবঙ্গ। ১৯৯০ সালের প্রথম দিকে কবিতা লেখায় হাতে খড়ি। সাহিত্যের টানে পথ চলা শুরু ১৯৯৪ সালে। স্টেশনের দেওয়াল পত্রিকায় প্রথম কবিতা প্রকাশ। প্রথম ছাপা অক্ষরে কবিতা প্রকাশিত হয় নবীনের স্বপ্ন পত্রিকায়, কবিতা "চোখ"। পরবর্তীতে কাগজের নৌকা, শ্রুতি, প্রতিফলন, সাহিত্য সেতু, যুব মানস, বিনোদন বিচিত্রা, আজকের সংবাদ দর্পণ, সোনার সংসার, উৎসব, নিউজ বাংলা, কলেজ স্ট্রিট, প্রসাদ, সাহিত্য মেলা, টার্মিনাস, রোদ্দুর, শারদীয়া টাইমলাইন, ইত্যাদি বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে কবিতা গল্প ও উপন্যাস। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন সংকলনে প্রকাশিত হয়েছে গল্প কবিতা। প্রকাশিত হয়েছে একাধিক কবিতা ও গল্পগ্রন্থ। বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকা সৃষ্টির শ্রী বৃদ্ধি কামনা করে শংসাপত্র দিয়েছেন। শারদীয়া প্রসাদ,২০২১ থেকে রোদ্দুর সাহিত্য সম্মান" ১৪৩০ এবং সাহিত্য মেলা পত্রিকা" ২০২৩ এ প্রদান করেন মহাকবি কালিদাস স্মারক সম্মান। কবিতা যাপনের মধ্যে কবি সাদা পৃষ্ঠায় বীজ বুনে চলেছেন শব্দ সুখের উল্লাসে, আজও।

About the Author

কবিতা জন্ম নেয় তখনই, যখন নীরবতা শব্দের চেয়ে বেশি কথা বলতে চায়। মানুষের হাসি, কান্না, অভিমান, প্রতিবাদ, প্রেম এবং স্বপ্ন-সময়ের অসংখ্য অনুচ্চারিত মুহূর্ত কবিতার শরীরে নতুন অর্থ খুঁজে পায়। এই কাব্যগ্রন্থ সেই অন্বেষণেরই এক বিনম্র প্রয়াস। এখানে প্রতিটি কবিতা জীবনের কাছে শেখা এক একটি সত্য, মাটির গন্ধ মাখা অনুভূতি এবং মানবিকতার প্রতি অবিচল আস্থার বহিঃপ্রকাশ। কোন চূড়ান্ত উত্তর এখানে দেওয়া নয়, বরং পাঠকের অন্তরের কিছু প্রশ্ন, কিছু আলো এবং কিছু দীর্ঘস্থায়ী অনুরণন রেখে যাওয়াই এই গ্রন্থের উদ্দেশ্য।এখানে প্রতিটি কবিতা গুলি পাঠকের হৃদয়ে এক টুকরো জ্বালাতে পারে, মানুষ ও জীবনের প্রতি ভালবাসাকে আরেকটু গভীর করে তুলতে পারে, তবে কবির পথ চলা সার্থক বলে মনে করব।

Book Details

ISBN: 9788168999459
Publisher: Nirob Katha Sahitya Patrika
Number of Pages: 62
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

CHHAIYER PASHE AFSOS

CHHAIYER PASHE AFSOS

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book CHHAIYER PASHE AFSOS.

Other Books in Poetry

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.