You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

AMANUSHER RAKTO (eBook)

অমানুষের রক্ত
Type: e-book
Genre: Literature & Fiction
Language: Bengali
Price: ₹75
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

ভূমিকা লিখতে বসে প্রথমেই মনে হচ্ছে ভূমিকা লেখার খুব একটা দরকার নেই। আমি দিবানিশি অনুভব করি, আপনারাই আমার লেখালেখির সঙ্গে সরাসরি জড়িয়ে আছেন, আর যখনই আপনারা সময় সুযোগ পাচ্ছেন তখনই আমার লেখালেখি গল্প উপন‍্যাস সহৃদয়ে আস্বাদন করছেন । সত‍্যি বলতে সে কারণেই ভূমিকা লেখা নিষ্প্রয়োজন। সে যাইহোক, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা না লিখে পারছি না, সেটি হল আমার লেখা অনেকগুলি গল্পগ্রন্থের পাশাপাশি আপনারা আমার লেখা বেশ কয়েকটি উপ‍ন‍্যাস ইতিমধ্যেই পড়েছেন, শুধু তাই নয় আজও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত গল্প, ধারাবাহিক উপন‍্যাস পড়ছেন । আমার বিশ্বাস, আগামী দিনেও নিয়মিত পড়বেন, অস্বীকার করছি না। আজ আপনাদের হাতে তুলে দিচ্ছি 'আলোর সন্ধানে পত্রিকা'য় ধারাবাহিক ভাবে প্রকাশিত একটি উপন‍্যাস 'অমানুষের রক্ত'। বলা বাহুল্য, বাংলা, বাংলাদেশ সহ আন্তর্জাতিক ক্ষেত্রে ইতিমধ্যেই হাজার হাজার পাঠক পাঠিকা উপন‍্যাসটি অফলাইন ও অনলাইনে পড়েছেন, এবং তাদের অনেকেই উপন‍্যাসটির চুলচেরা বিচার বিশ্লেষণ করেছেন । পাশাপাশি মানুষের সমালোচনা, বিতর্ক ও প্রশংসায় ধন‍্য 'অমানুষের রক্ত' উপন‍্যাসটি। আজ আর নয়, এ মুহূর্তে লেখাটা দীর্ঘায়িত করতে একদম চাইছি না, বরং অবশেষে অবশ্যই জোর দিয়েই বলতে পারি, লিখিত অলিখিত বহু কারণেই এই উপন‍্যাসটি নিয়ে আমি ও আপনারা সত‍্যিই ধন‍্য । উপন‍্যাসটিও প্রাণবন্ত । আশা করি, আন্তর্জাতিক বাংলা সাহিত্য জগতে নতুন সংযোজন রঙিন পালক 'অমানুষের রক্ত'।
শেষ করছি, আপনাদের জন্য রইল হার্দিক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা ।

ইতি--
আপনাদের চিরপ্রিয়
সিরাজুল ইসলাম ঢালী

About the Author

সিরাজুল ইসলাম ঢালী বাংলা সাহিত্য সংসারে বিতর্কিত একজন মানুষ ও লেখক, যিনি মূলত : গল্প ও উপন‍্যাস লিখতে ভালোবাসেন। ইতিমধ্যে দুই শতাধিক ছোটগল্প ও চল্লিশটি উপন‍্যাস লিখেছেন। সেগুলির অধিকাংশ গ্রন্থ আকারে প্রকাশিত। এ মুহূর্তে তাঁর দুটি ধারাবাহিক উপন‍্যাস নিয়মিত মাসিক পত্রিকায় প্রকাশিত হচ্ছে । তিনি জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে শতাধিক সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন। তিনি পাঠক ও সমালোচক হিসাবেও সুবিখ‍্যাত। তিনি মনে করেন, “জীবনই প্রকৃত সাহিত্য, আর সাহিত্যই মানুষের প্রকৃত জীবন”। সাহিত্য জগতে পাঠক মহলে তাঁর লেখা অণুগল্প, ছোটগল্প, গল্প ও উপন‍্যাস যথেষ্ট সমাদৃত ও প্রশংসিত। সেই সঙ্গে বিতর্কিত! সিরাজুল ইসলাম ঢালী মূলত একজন গল্পকার ও ঔপন্যাসিক। তাঁর বেশ কয়েকটি উপন‍্যাস ইতিমধ্যে বিভিন্ন বেসরকারি সাহিত্য সংগঠনে ও কলকাতা প্রকাশনা জগতে পুরস্কৃত।

Book Details

ISBN: 9788168999411
Publisher: Nirob Katha Sahitya Patrika
Number of Pages: 100
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

AMANUSHER RAKTO

AMANUSHER RAKTO

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book AMANUSHER RAKTO.

Other Books in Literature & Fiction

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.