You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

MADHYA RATER PORI (eBook)

মধ্য রাতের পরী
Type: e-book
Genre: Literature & Fiction
Language: Bengali
Price: ₹30
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

খুব সুন্দর সময়ে ভূমিকা লিখছি। সত‍্যি বলতে ভূমিকা লেখার খুব একটা প্রয়োজন মনে করছি না। বিশ্বাস করে, আপনারা যখন আমার সঙ্গেই আছেন, আপনারা যখন সময় সুযোগ করে আমার লেখালেখি মনপ্রাণ দিয়েই পড়ছেন, তখন ভূমিকা লেখা এক্কেবারে নিষ্প্রয়োজন মনে করি। আর লিখতে যখন বসেছি, তখন একটা কথা না লিখে পারছি না, সেটা হল, আমার লেখা উপ‍ন‍্যাসের পাশাপাশি আপনারা আমার লেখা অনেক অণুগল্প ছোটগল্প পড়েছেন, পড়ছেন ও আগামী দিনেও পড়বেন নিশ্চয়ই, এবং তা অস্বীকার করতে কোন দিন পারবোই না। আর এই উপন‍্যাসটির বিষয় ভাবনা প্রেক্ষাপট সত্যি সত‍্যিই সবটাই আমাদের সমাজ ও সমাজের মানুষের অব‍্যক্ত নিবিড় ঘটনা প্রবাহ ছাড়া আর কিচ্ছু না, এটুকুই মনে রেখে পড়ুন ও অন‍্যান‍্যদের পড়তে দিন। আর মনে রাখবেন বলেই, পড়বেন ও অন‍্যান‍্যদের পড়তে দেবেন বলেই সম্পূর্ণ নতুন আঙ্গিকে লেখা পূর্ণাঙ্গ উপন‍্যাসটি ই-বুক আকারে আপনাদের হাতে তুলে দিলাম। আশা করি, বাংলা ও বাংলাদেশ সহ গোটা বিশ্বে উপন‍্যাসটি সমাদৃত ও প্রশংসিত হবেই। সেই সঙ্গে বিশ্বাস করি, আমি ও আপনারা মিলেমিশে সত‍্যিই ধন‍্য ও তৃপ্ত হবো! আজ শেষ করছি, আর নয়। রইল ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা।

ইতি - আপনাদের চিরপ্রিয়
সিরাজুল ইসলাম ঢালী

সুভাষগ্রাম, সোনারপুর, কলকাতা- ৭০০১৪৭
শিক্ষক দিবস, ১৪৩৩

About the Author

সিরাজুল ইসলাম ঢালী বাংলা সাহিত্য সংসারে বিতর্কিত একজন মানুষ ও লেখক, যিনি মূলত : গল্প ও উপন‍্যাস লিখতে ভালোবাসেন। ইতিমধ্যে দুই শতাধিক ছোটগল্প ও চল্লিশটি উপন‍্যাস লিখেছেন। সেগুলির অধিকাংশ গ্রন্থ আকারে প্রকাশিত। এ মুহূর্তে তাঁর দুটি ধারাবাহিক উপন‍্যাস নিয়মিত মাসিক পত্রিকায় প্রকাশিত হচ্ছে । তিনি জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে শতাধিক সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন। তিনি পাঠক ও সমালোচক হিসাবেও সুবিখ‍্যাত। তিনি মনে করেন, “জীবনই প্রকৃত সাহিত্য, আর সাহিত্যই মানুষের প্রকৃত জীবন”। সাহিত্য জগতে পাঠক মহলে তাঁর লেখা অণুগল্প, ছোটগল্প, গল্প ও উপন‍্যাস যথেষ্ট সমাদৃত ও প্রশংসিত। সেই সঙ্গে বিতর্কিত! সিরাজুল ইসলাম ঢালী মূলত একজন গল্পকার ও ঔপন্যাসিক। তাঁর বেশ কয়েকটি উপন‍্যাস ইতিমধ্যে বিভিন্ন বেসরকারি সাহিত্য সংগঠনে ও কলকাতা প্রকাশনা জগতে পুরস্কৃত।

Book Details

ISBN: 9788168999466
Publisher: Nirob Katha Sahitya Patrika
Number of Pages: 56
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

MADHYA RATER PORI

MADHYA RATER PORI

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book MADHYA RATER PORI.

Other Books in Literature & Fiction

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.