You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

MUKH MUKHOSHER KHELA (eBook)

মুখ-মুখোশের খেলা
Type: e-book
Genre: Literature & Fiction
Language: Bengali
Price: ₹30
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

আমাদের সমাজ-সংসার আজ প্রায় সর্বক্ষণ মুখোশ এঁটে চলেছে। কিন্তু যখনই সেই মুখোশ উন্মোচিত হয়, তখন তার এক নগ্ন রূপ দেখতে পাই আমরা।
ঠিক তেমনই বহু সম্পর্কের মধ্যেও সযত্নে আঁটা থাকে এই মুখোশ। কোনটা মুখ আর কোনটা মুখোশ এক-একসময় বোঝা দায় হয়।
এই মুখোশে ঢাকা সমাজ-সংসার তথা মানুষ প্রতিনিয়ত ঘুণপোকার মতো অবক্ষয় আনছে সম্পর্ক, দেশ, সভ্যতায়। আর এই মুখ-মুখোশের খেলা যেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সর্বত্র। কত মানুষের জীবন অন্ধকারে ডুবছে তাতে, এমনকি জীবনহানিও হচ্ছে। খুব সংক্ষিপ্ত পরিসরে আমি খুব সাধারণ আমাদের পারিপার্শ্বিক পরিবেশের নানা ঘটনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এই অন্ধকারের খেলা। অবশ্য, অন্ধকারের পর আলো ফোটেই। আলোর প্রকাশকে অন্ধকার চির আবৃত করে রাখতে পারে না কখনোই। যেমন মিথ্যা কখনোই সত্যের উপর বিজয় লাভ করতে পারে না, সাময়িক তার কবলে নিতে পারে মাত্র। তাই আমরাও সেই অন্ধকার থেকে আলো আনার চেষ্টাতেই বরং ব্রতী হই।

About the Author

পিতা শ্রী সলিল চ্যাটার্জ্জী ও মাতা শ্রীমতি অরুণা চ্যাটার্জ্জীর জ্যেষ্ঠ কন্যা লেখিকা সুমিতা চৌধুরীর জন্ম পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার সালকিয়ায়। বর্তমান স্থায়ী নিবাস হাওড়া জেলার লিলুয়ায়। শিক্ষাজীবন "কেদারনাথ বাবুলাল রাজগড়িয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়", সালকিয়া। পড়াশুনা চলাকালীনই বিবাহসূত্রে আবদ্ধ হন।
ছোটোবেলায় বাবার সাহিত্যচর্চাই তার জীবনের প্রেরণা। বাবাকে দেখেই এই জগতে প্রবেশ, হাতে খড়ি। পরবর্তী অধ্যায়ে বর্তমানে প্রয়াত স্বামী শ্রী বুলবুল চৌধুরীর সাহিত্যচর্চাও তাকে অনুপ্রেরণা জোগায়। এবং তাঁর সাহচর্যেই সাহিত্য জগতে প্রবেশ ঘটে তাঁর। তারপর পরিবারের সকলের সাহচর্য ও উৎসাহে নিয়মিতভাবে লেখালিখির চর্চা। অধুনা বিভিন্ন ছোট-বড় পত্র-পত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়। গল্প, কবিতা, মুক্তগদ্য, উপন্যাস-উপন্যাসিকা-ই মূলত তাঁর কলমে ধরা পড়ে। তবে দু/একটি নাটক ও প্রবন্ধ-ও তিনি লিখেছেন ইতিমধ্যে। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি লেখা হলো, "বৈধব্য"(কবিতা), "বোধনকাল"(মুক্তগদ্য), "বিসর্জন" (গল্প), "ব্যথার বিষে অশ্রু মিশে"(উপন্যাসিকা), "অভিশাপ"(নাটক), "বিন্দুতে জোড়ো সিন্ধু"(প্রবন্ধ) এবং আরো বহু।
তাঁর প্রথম একক কাব্যগ্রন্থ "রৌদ্র- ছায়া", প্রকাশকাল ২০১৯। এছাড়াও পরবর্তীতে আরো একটি কাব্যগ্রন্থ "মন ঘরের রোদ-বৃষ্টি" এবং "যাপনের রামধনু" নামক একটি গল্পগ্রন্থও প্রকাশিত হয়েছে। বিগত ২০২৫-এর বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর তিনটি বই, গল্পগ্রন্থ "পথের বাঁকে", ভূতের গল্পের বই "আতঙ্ক" ও কাব্যগ্রন্থ "শুধু তোমারই জন্য"। এবং বিগত ২০২৬-এর বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর দুটি গল্পগ্রন্থ, যথাক্রমে- "পথ-প্রান্তরের অণুকথা" ও "কালের ইতিবৃত্ত"।
তাঁর ঝুলিতে রয়েছে দুটি সাহিত্য পত্রিকার "সাহিত্য রত্ন সম্মান", পশ্চিমবঙ্গ সাহিত্য সংসদের "রবীন্দ্র স্মৃতি স্মারক সম্মান", "নজরুল স্মৃতি স্মারক সম্মান" ও "কবি সুকান্ত স্মৃতি স্মারক সম্মান, "অন্বেষা"র "A Lit" সম্মান, এবং আরো নানা ছোট বড়ো সম্মাননা। এবং "গৌর সাহিত্য পত্রিকা"র সবিশেষ সম্মান "রবীন্দ্র-মাইকেল সম্মান"। এ সকলই তাঁর সাহিত্য জীবনের আগামী পথ চলার অনুপ্রেরণা তথা পাথেয়।

Book Details

ISBN: 9788168999435
Publisher: Nirob Katha Sahitya Patrika
Number of Pages: 17
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

MUKH MUKHOSHER KHELA

MUKH MUKHOSHER KHELA

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book MUKH MUKHOSHER KHELA.

Other Books in Literature & Fiction

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.