You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
সপ্তাহে আধটা দিন ছুটি পেতেন বাবা। তারই খানিকটা সময় আমার জন্য তুলে রাখতেন। প্রতি রবিবার সন্ধেয় আমাকে নিয়ে বেড়াতে বেরোতেন। এক রবিবারও তাঁর সঙ্গে বেরিয়েছিলাম। শুধু সেদিন ফেরার সময় গাড়িতে আমার জায়গাটা খালি ছিল। আমার বয়স তখন বারো। বাড়ি থেকে ছাপ্পান্ন কিলোমিটার দূরে হস্টেলের নীল ফটকের এপারে দাঁড়িয়ে দেখছিলাম, মা আমার ছোট ভাইকে গাড়িতে তুলে নিচ্ছে।
আট-নয় বছর ধরে বাবাকে ভালোবেসেছি, আবার মনে মনে ঘৃণাও করেছি। তারপর একদিন ঠাকুমার কাছে বাবার দাদার কথা শুনলাম। বাবার বয়স যখন কুড়ি, এক দুর্ঘটনায় দাদাকে হারান তিনি। পড়াশোনা ছেড়ে সংসারের কাপড়ের দোকানের হাল ধরতে হয় তাঁকে। এত দিন বিপদে পড়লে আমি বাবার কথাই ভেবেছি। সেদিন প্রথম ভাবলাম, বাবা তখন কার কাছে যেতেন?
আজ আমার বয়স তেইশ। বাবার সঙ্গে আমার কথা হয় কম। রবিবারের সেই সন্ধেগুলোর জন্য তাঁকে ধন্যবাদ দেওয়া হয়নি। এত বছর মনে ঘৃণা পুষে রেখেছিলাম বলে মাপও চাওয়া হয়নি। সামনে বসে যে কথাগুলো বলতে পারিনি, এই বইয়ে সেগুলোই বাবাকে লিখেছি।
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book বাবা.