You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
খুন হয়েছেন 'ফ্রি প্রেস এক্সপ্রেস'-এর দাপুটে এডিটর-ইন-চিফ করুণাপ্রসাদ মুখার্জি । নিজের অ্যান্টি-চেম্বারের ভেতরেই অত্যন্ত বীভৎসভাবে তাঁকে খুন করা হয়েছে । লাশ উদ্ধারের পর দেখা যায়, সম্পাদকের প্যান্ট খোলা, মুখে গোঁজা মেয়েদের গোলাপি লেসি প্যান্টি আর গলায় ফাঁস হিসেবে ব্যবহার করা হয়েছে একটি স্বচ্ছ গোলাপি ব্রা! কিন্তু তদন্তকারীদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে মৃতদেহের কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসা চোখ—মৃত্যুর ঠিক আগে এমন কী বীভৎস দৃশ্য তিনি দেখেছিলেন, যা তাঁকে চরম আতঙ্কিত করে তুলেছিল? মুখ্যমন্ত্রীর গোপন নির্দেশে এই হাই-প্রোফাইল খুনের তদন্তে নামেন সাসপেন্ডেড চিফ ডিটেকটিভ মতিলাল মিস্ত্রী । তাঁর সঙ্গী ফিটনেস ফ্যানাটিক প্রাক্তন কম্যান্ডো বিক্রম এবং জিনিয়াস হ্যাকার পিজি ।
ক্ষমতার লোভ, দীর্ঘদিনের ব্ল্যাকমেইল, আর বহু বছরের পুরোনো প্রতিশোধের খেলায় যখন একের পর এক লাশ পড়ছে, মতিলাল কি পারবেন এই 'নরকের দরজা' ভেদ করে আসল খুনিকে প্রকাশ্যে আনতে?
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book Noroker Dorja.