You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
দর্শনপ্রভা: দর্শন—ভারতীয় ও পাশ্চাত্য (প্রথম) বর্ধমান বিশ্ববিদ্যালয়ের NEP/CCFUP পাঠ্যক্রমের প্রথম সেমেস্টারের দর্শন মেজর কোর্স (PHIL1011) অনুসারে রচিত একটি বাংলা পাঠ্যপুস্তক।
মানুষ কীভাবে যথার্থ জ্ঞান অর্জন করে? জগৎ ও জীবনের প্রকৃতি কী? সত্য, আত্মা, বাস্তবতা ও মুক্তি সম্পর্কে বিভিন্ন দার্শনিকের মত কোথায় মিলেছে, আর কোথায় তাঁদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে? এসব প্রশ্নের সূত্র ধরে গ্রন্থটিতে ভারতীয় ও পাশ্চাত্য দর্শনের মৌলিক ধারণাগুলি আলোচনা করা হয়েছে।
চৌদ্দটি অধ্যায়ে বৈদিক ও উপনিষদীয় চিন্তা, চার্বাক, জৈন ও বৌদ্ধ দর্শনের পাশাপাশি প্রাক্-সক্রেটীয় দার্শনিকদের মতবাদ এবং প্লেটো ও অ্যারিস্টটলের গুরুত্বপূর্ণ দার্শনিক তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে। প্রাসঙ্গিক উদাহরণ, যুক্তি ও মতবাদের তুলনামূলক আলোচনার মাধ্যমে বিষয়গুলিকে সহজবোধ্য করে তোলার চেষ্টা করা হয়েছে।
শিক্ষার্থীদের স্বশিক্ষা ও পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে গ্রন্থে মোট ২৯৭টি নির্বাচিত ২, ৫ ও ১০ নম্বরের প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে।
গ্রন্থটি শ্রেণিকক্ষের পাঠ, স্বাধীন অধ্যয়ন এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রস্তুতির জন্য উপযোগী করে রচিত।
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book Darshan Prabha: Philosophy – Semester I (Major).