You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
সময় বাঁচাতে গিয়ে সময় হারাই। খবরের ভিড়ে যাচাই হারায়। যা কিনি, তার মালিকানাও সব সময় আমাদের হাতে থাকে না। প্রযুক্তি বদলাচ্ছে, তার সঙ্গে বদলাচ্ছে আমাদের শেখা, কাজ, টাকা, শরীর ও সম্পর্কের অভ্যাস।
দশ অভ্যাস দশ নিবন্ধ এই বদলের দশটি দিক নিয়ে অনাবিল সেনগুপ্তের একটি প্রবন্ধসংকলন। মোমোর ধূসর ভদ্রলোক, রবীন্দ্রনাথের তোতাপাখি, পুরোনো কলকাতার বাবু, শ্রমিকের স্টপওয়াচ, বাংলার কড়ি এবং পাড়ার রক থেকে আলোচনা পৌঁছয় আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা, সামাজিক মাধ্যম, কিউআর কোড ও অ্যালগরিদমে।
মনোযোগ, শিক্ষা, বিচারবোধ, আত্মপরিচয়, গুজব, শ্রম, টাকা, শরীর, মালিকানা ও সম্পর্ক নিয়ে দশটি স্বতন্ত্র নিবন্ধ। ইতিহাস ও দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা পাশাপাশি রেখে বইটি জানতে চায়, যে অভ্যাসকে স্বাভাবিক বলে মেনে নিচ্ছি, তা আমাদের জীবনে কার সিদ্ধান্তে এসেছে?
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book দশ অভ্যাস দশ নিবন্ধ.