You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

হ্যানটেড কাহিনী ২ (eBook)

ভৌতিক গল্প সংকলন
Type: e-book
Genre: Mystery & Crime, Horror
Language: Bengali
Price: ₹45
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

মৃত্যুই মানুষকে সবচেয়ে বেশি দুর্বল করে দেয়। বয়সের দম্ভ একটা সময় তাকে কঠোর কঠিন ও সাহসী বানাতে পারে বটে। কিন্তু সেটা সাময়িক। বস্তুত আমাদের জীবনের সবচেয়ে দুর্বলতা নিহিত আছে মৃত্যু রহস্যের মধ্যে। আর আমার মনে হয় এই দুর্বলতা প্রত্যেক মানুষের ভেতর বর্তমান।
মানুষের অনেক কিছুই বিশ্বাস করে না। আবার কেউ দেখা যায় মনের মধ্যে বিশ্বাস থাকা সত্ত্বেও ওপর তা প্রকাশ করতে চায় না। সত্য মিথ্যার মধ্যে আসলে পার্থক্যের পরিধি কিন্তু খুব কম। মানুষ মারা গেলে আসলে সে মিথ্যা হয়ে যায়। আর যার ব্যক্তিগত অস্তিত্ব নেই সে তো একপ্রকার মিথ্যার প্রকারান্তর।
ভূত-প্রেত অলৌকিকতা দেব-দেবী তন্ত্র মন্ত্র সাধনা ধ্যান এসব অবিশ্বাস্য বলে কেউ উড়িয়ে দিতে পারে না। কারণ এই ব্যাপারে কোন রকম প্রমাণ নেই। মৃত্যুর পর মানুষের অস্তিত্ব থাকে বা না – এ ব্যাপারে যথেষ্ট তর্কের সুযোগ আছে কিন্তু কেউ জোর দিয়ে হ্যাঁ কিংবা না কথাটা উচ্চারণ করতে পারে না । তার কারণ এ ব্যাপারে আমাদের হাতে কোন প্রমাণ নেই। এক্ষেত্রে প্রমাণ আছে, এ ব্যাপারটা কিন্তু কিছুটা অস্পষ্ট হলেও অনেকেই এর পক্ষে দাবি রাখে।

আমি বলবো, তবু আমাদের বিশ্বাস করতে হয়। শাশ্বত সত্য জন্ম মৃত্যুর আঙ্গিনায় সবচেয়ে বড় সত্য এটাই। আর মৃত্যুর পর তার অবস্থান কোথায় তার কোন দলিল পত্র আমাদের হাতে নেই।
আসলে সত্যি মিথ্যা সব ঘটনা আমাদের স্বাভাবিক জীবনের মাঝে প্রমাণ হাতে নিয়ে ঘুরে না। আমাদের প্রাত্যহিক জীবন যাত্রার কার্যকলাপ শব্দ আচার ব্যবহার,কথা কথোপকথনের মাধ্যমে পরিচালিত হয়। প্রায় ক্ষেত্রেই বিশ্বাসই হয় এর আধারে। আমাদের শাস্তি বিচার আদালত কারাগারে জেল এসবের আওতায় বিশ্বাস অবিশ্বাসের মূল্য একমাত্র প্রমাণের আধারে প্রতিষ্ঠিত হয়। সেখানে চাই প্রমাণ আর এই প্রমাণের অভাবে কত না নির্দোষ যাবজ্জীবন কারাবাস কিংবা ফাঁসির দড়িতে ঝুলেছে। তাই বলবো, প্রমাণ নয় মৃত্যু যেমন সত্য তেমনি মৃত্যুের পরবর্তী জগতে অস্তিত্ব তেমনি সত্য। কেউ যদি একে অসত্য বলে তবে বলব, তার প্রমাণ দিন। আমি বলতে পারি পৃথিবীর অনেক মানুষ আছেন যারা প্রত্যক্ষ করেছেন অলৌকিকতা, অনেকেই জানেন ভুত-প্রেত অলৌকিকতার অস্তিত্বর কথা। অনেকেই দেখেছেন, অনেকেই অনুভব করেছেন। স্থান-কাল-পাত্রের উপস্থিতিতে এই বিশ্বাস মানুষ অর্জন করার সুযোগ পায়।
আমার জীবনে এমনি ঘটেছে অনেক কিছু, এত কিছু আমি প্রত্যক্ষ করেছি যে সে সব ভৌতিক ঘটনা পেরানরমাল ঘটনাগুলোকে আমি কখনোই অস্বীকার করতে পারি না। জীবনে যে সব ঘটনা প্রত্যক্ষ করেছি বা স্পষ্টত অনুভব করেছি আমার বর্তমান গল্পগুলির বেশিরভাগই তার নজির হয়ে থাকবে। ধন্যবাদ – লেখক –তাপসকিরণ রায়।

About the Author

জীবনী : নাম : তাপসকিরণ রায়। পিতার নাম : স্বর্গীয় শৈলেশ চন্দ্র রায়। মাতাঃ শ্রীমতী বেলা রায়। জন্মস্থান -- বাংলা দেশ।

স্বর্গীয় সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রকাশনায় কৃত্তিবাস প্রকাশনী থেকে লেখকের প্রকাশিত কাব্যগ্রন্থ : চৈত্রের খরায় নগ্ন বাঁশির আলাপ। উদার আকাশ প্রকাশনী থেকে প্রকাশিত লেখকের দ্বিতীয় কাব্যগ্রন্থঃ তবু বগলে তোমার বুনো ঘ্রাণ। শিশু বিতান প্রকাশনী থেকে দুটি শিশু ও কিশোর গল্প গ্রন্থঃ (১) গোপাল ও অন্য গোপালেরা (২) রাতের ভূত ও ভূতুড়ে গল্প, প্রকাশিত হয়েছে। নান্দনিক থেকে প্রকাশিত লেখকের গল্প সঙ্কলন, গুলাবী তার নাম। এ ছাড়া বেশ কিছু সংকলন গ্রন্থে লেখকের কবিতা ও গল্প প্রকাশিত হয়েছে।
শিশু ও কিশোর গল্প গ্রন্থঃ (১) গোপাল ও অন্য গোপালেরা (২) রাতের ভূত ও ভূতুড়ে গল্প, প্রকাশিত হয়েছে। নান্দনিক থেকে প্রকাশিত লেখকের গল্প সঙ্কলন, গুলাবী তার নাম। এ ছাড়া বেশ কিছু সংকলন গ্রন্থে লেখকের কবিতা ও গল্প প্রকাশিত হয়েছে।
প্রসিদ্ধ লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও বিমল মিত্রের সঙ্গে লেখকের পত্রালাপ ছিল। বিমল মিত্রের সম্পাদিত পত্রিকায় লেখকের লেখা অনেকবার প্রকাশিক হয়েছে।
প্রসাদ, সারাক্ষণ, পথের আলাপ, লং জার্নি, দৌড়, কালি কলম ও ইজেল, রেওয়া, কর্কট ক্রান্তি, দিগন্ত, বৈঠকী আড্ডা, নিরুক্ত, কবিতার সাত কাহন, অঙ্কুর, আত্মদ্রোহ, বেদুইন ইত্যাদি বেশ কিছু পত্রপত্রিকায় লেখকের গল্প, কবিতা ছাপা হয়েছে। এ ছাড়া ঐহিক, কালিমাটি, কৌরব, আদরের নৌকা, সৃষ্টি, পরবাস ইত্যাদি আরো কিছু অন লাইন পত্রিকাতে তিনি লেখেন। শিশু-কিশোরদের পথের দাবী, পথের সুজন, কিচিরমিচির, ছেলেবেলা, জয়ঢাক, ম্যাজিক ল্যাম্প, ইচ্ছামতি, কচিকাঁচা, আগডুম বাগডুম ইত্যাদি পত্রিকায় লেখকের উপন্যাস, গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে।
পত্রিকা গ্রূপের দোয়েল পত্রিকা, কিচিরমিচির, পালক, সেতু অন্যপথে, মানভূম সংবাদ, আনন্দ কানন, আজ আগামী ইত্যাদি পত্রিকায় লেখকের শিশুকিশোর উপন্যাস প্রকাশিত হয়েছেl
লেখকের সম্পাদনায় নিয়মিত প্রকাশিত হচ্ছে তার অনলাইন পিডিএফ ও ই-পত্রিকা স্বরধ্বনি ও বর্ণালোক।
লেখক বর্তমানে চরৈবেতি পত্রিকার সম্পাদক।

Book Details

Publisher: pothi.com
Number of Pages: 46
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

হ্যানটেড কাহিনী ২

হ্যানটেড কাহিনী ২

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book হ্যানটেড কাহিনী ২.

Other Books in Mystery & Crime, Horror

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.