You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
১৯২৫ সালে বিজয়াদশমীর পুণ্যলগ্নে প্রতিষ্ঠিত হয়েছিল ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ’ (RSS)। দেখতে দেখতে এই সংগঠনটি তার প্রতিষ্ঠার শতবর্ষে পদার্পণ করতে চলেছে। ভারতের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূমিকা ও প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
‘শতবর্ষের আলোকে RSS’ গ্রন্থে লেখক সঞ্জয় মণ্ডল সংগঠনটির প্রতিষ্ঠা, ঐতিহাসিক প্রেক্ষাপট, আদর্শ এবং তার প্রতিষ্ঠাতা ডা. কেশব বলিরাম হেডগেওয়ারের জীবন ও ভাবনাকে তুলে ধরেছেন। ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পথচলা, ক্রমবিকাশ এবং সমাজ গঠনে তাদের বিভিন্ন উদ্যোগের বিশদ রূপরেখা এতে স্থান পেয়েছে। ইতিহাস ও সমাজবিজ্ঞান নিয়ে অনুসন্ধিৎসু পাঠকদের জন্য এটি একটি অত্যন্ত মূল্যবান দলিল।
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book শতবর্ষের আলোকে RSS(রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ইতিহাস).